লালমোহনে গীতিচয়ন শিল্পী গোষ্ঠির কমিটি ঘোষণা লালমোহনে গীতিচয়ন শিল্পী গোষ্ঠির কমিটি ঘোষণা - ajkerparibartan.com
লালমোহনে গীতিচয়ন শিল্পী গোষ্ঠির কমিটি ঘোষণা

4:40 pm , July 20, 2025

সভাপতি শাহিন পাটোয়ারী-সম্পাদক কবির হাওলাদার
লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গীতিচয়ন শিল্পী গোষ্ঠির ৩ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বরাবরেব মতো ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য দীপন কুমার দে, বাবু নিরঞ্জন চন্দ সেন্টুকে উপদেষ্টা করে নতুন কমিটির সভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল আজীজ শাহীন পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম কবির হাওলাদার।
শুক্রবার গীতিচয়ন শিল্পী গোষ্ঠির নিজস্ব কার্যালয়ে এক সভার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হলেন সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন পঞ্চায়েত, সহ সভাপতি মনি দে, সোহরাব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ ঝান্টু, সাংগঠনিক সম্পাদক তাপস দত্ত। এছাড়া কমিটিতে জসিম জনি, সাইফ বাবলু, নুরুল আমিন এবং তরুণদের সম্পৃক্ত করা হয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি লালমোহনের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT