4:39 pm , July 20, 2025
উপজেলা সভাপতি শাহ্ আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ
পৌর সভাপতি ইমরান হোসেন-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই রবিবার সকাল ১০ টায় গুঠিয়া সরদার কনভেনশন সেন্টারে বানারীপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো: শাহ্ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ-সাঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা ও পৌর বিএনপি’র সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, হায়দার আলী লেলিন, বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। সম্মেলনের নির্বাচন কমিশনার বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নানুœ বানারীপারা উপজেলা ও পৌর বিএনপির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মো: শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা। পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: ইমরান হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল।
সম্মেলনে ১ম অধিবেশনে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর ২টা ৩০ মিনিটের সময় দ্বিতীয় অধিবেশনে শুধু সম্মেলনের নির্ধারিত কাউন্সিল ও অতিথিরা উপস্থিত ছিলেন।
