মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং সমাজ সংস্কার ও নৈতিকতা বিকাশের ক্ষেত্র : জেলা প্রশাসক মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং সমাজ সংস্কার ও নৈতিকতা বিকাশের ক্ষেত্র : জেলা প্রশাসক - ajkerparibartan.com
মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং সমাজ সংস্কার ও নৈতিকতা বিকাশের ক্ষেত্র : জেলা প্রশাসক

3:57 pm , July 19, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নে মসজিদ-ই-আবু বকর (রা:) এর কাজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। শনিবার বেলা ১১ টায় উপজেলার দেহেরগতি ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে নির্মিত “মসজিদ-ই-আবু বকর (রা:)”এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “এই মসজিদ যেন দ্বীনি শিক্ষার কেন্দ্র হয়ে উঠতে পারে সেই দোয়া করছি। মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং সমাজ সংস্কার ও নৈতিকতা বিকাশের ক্ষেত্রও বটে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ জ ম শামসুল আলম উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT