4:13 pm , July 18, 2025
রেসিপি
রেবেকা সুলতানা ॥ নতুন প্রজন্মের পাতে যেন স্বাদ ও স্বাস্থ্য একসাথে থাকে এমন ভাবনা থেকেই জন্ম নিয়েছে “অলিভ চিকেন”। অলিভ অয়েল ও দেশি মসলার যুগলবন্দিতে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনই হালকা ও পুষ্টিকর।
প্রয়োজনীয় উপকরণ:
চিকেন (বোনলেস বা হাড়সহ): ৫০০ গ্রাম
অলিভ : ৪/ ৬ টি
অলিভ অয়েল ৬ চা চামচ
রসুন কুচি: ১ টেবিল চামচ
আদা বাটা: ১ চা চামচ
টমেটো কুচি: ১টি মাঝারি
কাঁচা মরিচ ফালি: ৩/৪টি
মুন্নি’স ড্রীম চিকেন মসলা: ১.৫ চা চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
প্রস্তুত প্রণালী:
১. ম্যারিনেশন:
চিকেনের টুকরোগুলোকে লেবুর রস, সামান্য অলিভ অয়েল, আদা ও রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, এবং অল্প মুন্নি’স ড্রীম মসলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিন।
২. রান্না:
একটি ননস্টিক কড়াইতে বাকি অলিভ অয়েল গরম করে তাতে রসুন কুচি হালকা ভেজে নিন। এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। মাঝারি আঁচে নেড়ে ৮/১০ মিনিট রান্না করুন।
৩. মসলা মেশানো:
চিকেন থেকে পানি ছাড়লে তাতে টমেটো কুচি,অলিভ, বাকি মসলা ও লবণ দিয়ে দিন। ঢেকে দিন যেন মাংস সেদ্ধ হয় এবং মসলা ভালোভাবে মিশে যায়।
৪. ফিনিশিং:
রান্না শেষে কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। চাইলে একটু অলিভ অয়েল উপরে ছড়িয়ে আরও অ্যারোমা যোগ করুন।
পরিবেশন:
এই “অলিভ চিকেন” সেরা উপভোগ করা যায় হালকা পোলাও, রুটি বা গ্রিলড সবজির সাথে। এটি একটি পারফেক্ট ডিনার ডিশ, বিশেষ করে যারা স্বাস্থ্যসচেতন তাদের জন্য।
বিশেষ টিপস:
অতিরিক্ত তেল না ব্যবহার করে রান্নার সময় ঢাকনা দিয়ে সেদ্ধ করুন।
চাইলে অলিভস কুচি দিয়েও এই রেসিপি আরও রিচ করা যায়।
অলিভ অয়েল ছাড়া রান্নার স্বাদ ও ঘ্রাণ পূর্ণতা পায় না—তাই অলিভ বেছে নিতে ভুলবেন না।
এই রেসিপিতে ব্যবহৃত হয়েছে:
মুন্নি’স ড্রীম মসলা যা প্রতিটি চামচে দেয় ঘরের মতো বিশুদ্ধতা ও খাবারের আসল স্বাদ
চিকেনের সাধারণ রান্নায় আনুন একটু আধুনিক স্পর্শ। স্বাস্থ্যকর জীবনের পথে এক চামচ অলিভ চিকেন হতে পারে আপনার পরিবারের পছন্দের তালিকায় নতুন সংযোজন।
লেখক: নারী উদ্যোক্তা, ‘মুন্নি’স ড্রীম’।
