4:29 pm , July 17, 2025
আহ্বায়ক পান্না-সদস্য সচিব ইমন
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা বার ইউনিটের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র এ্যাড. নাজিম উদ্দিন পান্নাকে আহবায়ক এবং এ্যাড. আবুল কালাম আজাদ ইমনকে সদস্য সচিব করা হয়। আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. জয়নুল আবেদিন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক এ্যাড. এসএম সাদিকুর রহমান লিংকন, এ্যাড. মো. মোখলেসুর রহমান বাচ্চু, সদস্য এ্যাড. মো. আলী আহমেদ, এ্যাড. মো. জসিম উদ্দিন আকন, এ্যাড. কাজী বশির উদ্দিন, এ্যাড. শেখ হুমায়ুন কবির মাসউদ, এ্যাড. মির্জা মো. রিয়াজ হোসেন, এ্যাড. শাহানুর খানম, এ্যাড. এসএম সরোয়ার হোসেন, এ্যাড. মো. মাহমুদ হোসাইন আল মামুন, এ্যাড. এইচ এম আনিসুর রহমান, এ্যাড. সুফিয়া আক্তার, এ্যাড. মোহাম্মদ তসলিম, এ্যাড. মো. সাহাজুল ইসলাম, এ্যাড. মো. আ: মালেক, এ্যাড. জাহিদুল ইসলাম পান্না, এ্যাড. আবুল বাশার, এ্যাড. মো. তারেক আল ইমরান, এ্যাড. মো. হাফিজ আহম্মেদ বাবলু।
