আমরা ভোলাবাসীর সাথে দূরত্ব কমাতে এসেছি : নাহিদ আমরা ভোলাবাসীর সাথে দূরত্ব কমাতে এসেছি : নাহিদ - ajkerparibartan.com
আমরা ভোলাবাসীর সাথে দূরত্ব কমাতে এসেছি : নাহিদ

3:56 pm , July 15, 2025

আফজাল হোসেন, ভোলা ॥ মুক্তিদোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করতে চেয়েছিলো। এই মুজিববাদী আদর্শ গত ৫০বছর দেশকে বিভাজন করে রেখেছিলো।
গতকাল ১৫জুলাই সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ভোলায় এক সমাবেশে এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন,২৪ এর গণ-অভ্যুত্থানে এই বিভাজনকে আমরা তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা সর্বজনের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম। আমরা ভোলাবাসির সাথে দুরত্ব কমাতে এসেছি। এখানে গ্যাসের প্রচুর মজুদ রয়েছে। গ্যাসের জোগানের অন্যতম জায়গা। কিন্তু এই ভোলা গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ভোলাবাসিকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখানকার হাসপাতালগুলো অকার্জকর করে রাখা হয়েছে। এখানকার মানুষেরা ভালো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
এনসিপি ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলা শহরের নতুন বাজার প্রেসক্লাব এর সামনে বিকেলে ৩টায় এই সামবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এসময় আরো বক্তব্য রাখেন শামান্তা শারমিন। উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে তারা শহরের বিভিন্ন স্থানে পদযাত্রা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT