এখনও ধরা পড়েনি চুরি মামলার আসামি বেলভিউর স্টোর কিপার রফিক এখনও ধরা পড়েনি চুরি মামলার আসামি বেলভিউর স্টোর কিপার রফিক - ajkerparibartan.com
এখনও ধরা পড়েনি চুরি মামলার আসামি বেলভিউর স্টোর কিপার রফিক

4:42 pm , July 13, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ চুরির ঘটনার ৬ মাস পেরিয়ে গেলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে  নগরীর বেলভিউ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের এর স্টোর কিপার কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম রফিক। অপর আসামী তার ছেলে রুবাইয়া ইসলাম অনিক শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন। জামিনের সময় অনিক অঙ্গিকার করেছিলেন ‘তার বাবা শফিকুল ইসলাম রফিককে আদালতে হাজির করবেন। উল্লেখ্য চলতি বছরের ৮ জানুয়ারী বেলভিউর স্টোর কিপার কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম রফিক প্রতিষ্ঠানের বিপুল পরিমান অর্থ ও জরুরী দলিল দস্তাবেজ চুরি করে পালিয়ে যায়। এঘটনায় বেলভিউর সিনিয়র এক্সিকিউটিভ সহিদুর রহমান বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামী করা হয় রফিক এবং তার ছেলে অনিককে। অনিক গত ২২ মে আদালতে হলফনামা প্রদান করে জামিন পান। হলফনামায় তিনি চুরির ঘটনার সাথে নিজে জড়িত নন এবং তার বাবাকে আদালতে হাজির করার অঙ্গিকার করেছিলেন। কিন্তু গতকাল পর্যন্ত রফিকের কোন হদিস মেলেনি। সন্ধান মেলেনি চুরি হওয়া বিপুল অর্থ ও জরুরী দলিল দস্তাবেজেরও। তাকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও সচতুর রফিককে এখনও ধরতে পারেনি।  কিছুদিন আগে ডিবির একটি টিম তাকে ধরতে পটুয়াখালিতে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করলে তা টের পেয়ে রফিক সটকে পড়েন। বেলভিউ কর্তৃপক্ষ জানায়, রফিক বেনামি চিঠির মাধ্যমে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। কর্তৃপক্ষ মনে করে রফিক কোথায় আছে তা তার ছেলে  এবং পরিবার জানে। তাকে ধরতে পারলে চুরির রহস্য উৎঘাটন হবে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT