4:40 pm , July 13, 2025
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ সন্ধ্যা নদীর দু’তীরের দুই উপজেলা উজিরপুর ও বানরীপাড়া নিয়ে গঠিত বরিশালÑ২ আসন। এ আসনটিতে বিএনপির কেন্দ্রীয় নেতা এস সরফুদ্দীন আহমেদ সান্টু দীর্ঘ দিন ধরে দুই উপজেলার বিএনপি ও এর সহযোগী সংগঠন নিজের মত করে নিয়ন্ত্রনে রেখেছেন। যে কারনে অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী ও সুশৃঙ্খল নেতাকর্মীরা। দলের দু:সময় নেতাকর্মীদের পাশে থাকা ক্লিন ইমেজ এর এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর প্রশ্নে একাট্টা রয়েছেন দলের অধিকাংশ নেতাকর্মীরা। ২০০৮ সালে বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করে সান্টু। এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুরÑ বানারীপাড়) আসনে দলীয় মনোনয়ন পান তিনি।
ওই নির্বাচনে সারা দেশে বিএনপির হেভিওয়েট অনেক প্রার্থী বিশাল ব্যবধানে পরাজিত হলেও সরফুদ্দিন আহম্মেদ সান্টু অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যান। এরপর এ আসনটিতে জাতীয়তাবাদী দলের হাল ধরেন তিনি। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনেও তিনি ধানের র্শীষ প্রতিকের প্রার্থী হয়ে হামলা- মামলার শিকার হন। ওই সময় একাধিক মামলার আসামী হয়েছিলেন সরফুদ্দিন আহম্মেদ সান্টু। দানবীর ও শিক্ষানুরাগী সরফুদ্দিন আহম্মেদ সান্টুর ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে।
বানারীপাড়া উপজেলা বিএনপির সদেস্য সচিব রিযাজ আহম্মেদ মৃধা বলেন, আমাদের দলের কান্ডারী সরফুদ্দিন আহম্মেদ সান্টুর নেতৃত্বে সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে কাজ করছি। তার কারনে দল সুসংগঠিত রয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার বলেন, আমাদের দলের অভিভাবক সরফুদ্দিন আহমেদ সান্টু দীর্ঘদিন ধরে সংগঠনকে চাঙ্গা রেখেছেন।
উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এখানে দলের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের প্রিয়জন হিসাবে সরফুদ্দিন আহম্মেদ সান্টুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি জনপ্রতিনিধি না হয়েও এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম খান বলেন. বিএনপির কান্ডারী হিসাবে উপাধি পাওয়া ক্লিন ইমেজের নেতা সরফুদ্দিন আহম্দে সান্টুর কোন বিকল্প নেই। তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। সাধরন ভোটারদের শতভাগ আস্থা রয়েছে তার প্রতি।
