4:35 pm , July 10, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কীটনাশক পানে এক শিক্ষাথী আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষার্থী বরিশালের বাবুগঞ্জের কাজল খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে এমন সংবাদ জেনে বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের নিজ বাসায় মীম ইসলাম (১৬) নামের ওই ছাত্রী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের লোকজন জানতে পেরে গুরুতর অসুস্থ অবস্থায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের -ই-বাংলা মেডিকেল কলেজ হসপিটালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার সহপাঠীরা জানায়, মিম ইসলাম এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মত্যা করেছে।
বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি এ বিষয়ে।
মীম ইসলাম উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।
