অপহরণের ১০ দিন পর ঢাকা থেকে হালিমা খাতুন স্কুলছাত্রী উদ্ধার অপহরণের ১০ দিন পর ঢাকা থেকে হালিমা খাতুন স্কুলছাত্রী উদ্ধার - ajkerparibartan.com
অপহরণের ১০ দিন পর ঢাকা থেকে হালিমা খাতুন স্কুলছাত্রী উদ্ধার

4:31 pm , July 9, 2025

পরিবারের দাবী তাজরিন ও আরাফাত এর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল থেকে অপহরণের ১০ দিন পর ঢাকা সদর ঘাট লালকুঠি এলাকা থেকে বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তাজরিনকে উদ্ধার করেছে পুলিশ।
গত ২৯ জুন ঢাকা ডেমরা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সুত্রাপুর থানায় সাধারন ডায়েরী করা হয় বলে জানিয়েছেন মেয়ের ফুপাতো ভাই আমিনুল মৃধা।
পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড এর ভাঙ্গার পুল এলাকার আরাফাত নামে এক যুবক তাকে নিয়ে পালিয়ে যায় এবং আটকে রাখে। এ ঘটনায় অপহরণ মামলা করেন মেয়ের পরিবার।
তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গবার ঢাকা সদর ঘাট লালকুঠি এলাকা থেকে তাজরিন কে উদ্ধার করে পুলিশ। এদিকে ছেলের পরিবারের ভাষ্য-তাজরিন ও আরাফাত এর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা স্ব-ইচ্ছায় পালিয়েছে। অপহরণের কোন ঘটনা ঘটেনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT