ঘরের পাশের ডোবায় পড়ে মারা গেলো ২ বছরের শিশু ঘরের পাশের ডোবায় পড়ে মারা গেলো ২ বছরের শিশু - ajkerparibartan.com
ঘরের পাশের ডোবায় পড়ে মারা গেলো ২ বছরের শিশু

4:11 pm , July 8, 2025

লালমোহনে বৃষ্টিতে জলাবদ্ধতা

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে অব্যাহত বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘরের পাশের ডোবার পানিতে ডুবে মারা গেছে ২ বছরের এক শিশু। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের ৪নং ওয়ার্ড নয়ানী গ্রামে জাহিদ নামের ওই শিশু ঘরের সকলের অগোচরে ডোবায় পড়ে যায়। শিশুটির বাবা মিজান জানান, অব্যাহত বৃষ্টির কারণে ঘরের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুকুরের সাথে মিশে গেছে। এসময় তার শিশু সন্তান ওই ডোবায় পড়ে মারা যায়।
এদিকে গত কয়েকদিনে অব্যাহত বৃষ্টিপাতের ফলে পৌর শহরসহ গ্রামগঞ্জের বিভিন্ন বাসা বাড়ি পানিতে টইটুম্বর হয়ে গেছে। ডুবে গেছে রাস্তাঘাট। পৌর শহরে ড্রেন সংকটের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুল। এই অবস্থায় বৃষ্টির পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে রাস্তা। কোন কোন রাস্তার মাঝে বিশালাকৃতির শত শত গর্ত সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এসব সড়কে যানবাহন নিয়ে চলতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি হেঁটেও রাস্তা পার হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার পুরাতন লঞ্চঘাট, সবুজবাগ সড়ক, বর্ণালী সড়ক, স্ব-নির্ভর সড়ক, মাছ বাজার সড়ক, নয়ানী গ্রামসহ প্রায় ওয়ার্ডেই দুর্ভোগ এখন চরমে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে ডোবায় ডুবে শিশু জাহিদের মৃত্যু হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT