4:08 pm , July 8, 2025
তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিবেদক ॥ বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন, এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। স্বৈরাচার হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করেছিল, তারা রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিল। স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়েছে। এখন ভয় পাওয়ার সময় শেষ। জনগণের ভোটের অধিকার ফিরে পেতে বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলনে প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের চেষ্টা করছি। গতকাল মঙ্গলবার ভা-ারিয়া পৌর অডিটরিয়াম মাঠে ভা-ারিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে সম্মেলন এর উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক রফিকুল কবীর লাবু, সদস্য এলিজা জামান। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও ভা-ারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন, যুবনেতা আব্দুস সালাম হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল হাওলাদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ।
