বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগরীতে মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগরীতে মানববন্ধন - ajkerparibartan.com
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগরীতে মানববন্ধন

4:11 pm , June 1, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ দিবসটি উপলক্ষে  রোববার বেলা ১১ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) -বরিশাল এর আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউনহলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক ও এনজিও ভিত্তিক সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের কারনে দেশে পরিবেশ দূষিত হচ্ছে। অতিরিক্ত গরম ও অতিবৃষ্টিরও প্রধান কারন হচ্ছে প্লাস্টিক ও পথিলিন। কৃষি জমির মাটির ঊর্বরতা কমে যাচ্ছে। তাই এখনি সকলে এসকল পণ্য বর্জন করতে হবে। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের বিকল্প খুজে বের করতে হবে? আর এবিষয়ে সাধারণ মানুষ থেকে শুরু হরে রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে হবে।
সচেতন নাগরিক কমিটি ( সনাক) বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি প্রফেসর (অব:) শাহ্ সাজেদা, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্য প্রকাশ চন্দ্র পাল, সুভাষ দাস, আখতারুল কবির, হাসিনা বেগম নীলা, লিংকন বায়েন,এটিএম খোরশেদ আলম, জাহানারা বেগম স্বপ্না , তাওহিদুল ইসলাম শাহজাদা, পুষ্প রাণী চক্রবর্তী, রঞ্জিত দত্ত , জাহাঙ্গীর কবির,সাইফুর রহমান মিরন,টুনু রাণী কর্মকার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT