মনপুরায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ মনপুরায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ - ajkerparibartan.com
মনপুরায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ

4:11 pm , June 1, 2025

মনপুরা প্রতিবেদক ॥ ভোলার মনপুরায় সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে।
শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতিরখালে ভেসে আসা মৃত হরিণটি উদ্ধার করে বেড়িবাঁধের উপর রাখে স্থানীয়রা। পরে বনবিভাগকে খবর দেয় তারা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, নি¤œচাপের প্রভাবে জোয়ারে প্লাবিত হয় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া, চরপিয়ালসহ অনেক চর। এইসব বনাঞ্চলে হরিণ রয়েছে। জোয়ারের পানিতে হরিণটির মৃত্যু হয়েছে।
এই ব্যাপারে মনপুরার পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, নি¤œচাপের  প্রভাবে জোয়ারে পানিতে বনের হরিণের শাবকটি মারা গেছে।
মনপুরার রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, স্থানীদের মাধ্যমে খরব পেয়ে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে। আরও মৃত হরিণ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT