4:30 pm , May 27, 2025
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া প্রেসক্লাবের কমিটি গঠিত গঠন করা হয়েছে। নব-নির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠের বানারীপাড়া প্রতিনিধি জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বরিশালের কাগজের বানারীপাড়া প্রতিনিধি জাহিন খালাসি।
২৮ মে মঙ্গলবার বিকেলে বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সাধারন সভা সঞ্চালনা করেন সাংবাদিক মাসুম সরদার। প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাহিন খালাসির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাইদুল ইসলাম,সাবেক সহ-সভাপতি জাকির হোসেন,সাংবাদিক মাসুদ আহমেদ, কাজী শাহিন মাহমুদ, তাওহীদুল ইসলাম, মাইদুল ইসলাম শফিক,সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান,আছিবুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত সকল সাংবাদিকদের কন্ঠভোটে সাংবাদিক সাইদুল ইসলামকে সভাপতি, জাকির হোসেন কে সাধারন সম্পাদক ও জাহিন খালাসীকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নির্বাহী সদস্য মাসুম সরদার,মাসুদ আহমেদ,কাজী বশির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস শেখ,সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, কাজী শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম, সোহেল মাহমুদ, মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত,যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাব্বির আহমেদ, সহসম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ, মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, কোষাধ্যক্ষ্য খায়রুল ইসলাম রাসেল,দপ্তর সম্পাদক আছিবুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি,সহ প্রচার সম্পাদক মো: সাঈদ,সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ,তথ্য সম্পাদক এমরান হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মো: হুমায়ুন, পাঠাগার সম্পাদক জিসান হাসান প্রমুখ।
