4:10 pm , May 26, 2025
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কৃত উজিরপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক স্বপন মল্লিকের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রিয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুমোদনক্রমে স্বপন মল্লিকের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর পূর্বে স্বপন মল্লিক তার বহিস্কারাদেশ প্রত্যাহারে আবেদন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা গেছে।
