নিখোঁজ কিশোরীকে উদ্ধার কারাগারে প্রেমিক নিখোঁজ কিশোরীকে উদ্ধার কারাগারে প্রেমিক - ajkerparibartan.com
নিখোঁজ কিশোরীকে উদ্ধার কারাগারে প্রেমিক

4:09 pm , May 18, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরী থেকে প্রেমিকের হাত ধরে নিখোঁজের তিনমাস পর হওয়া কিশোরী সাঞ্জুকে (১৫) ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় প্রেমিক শাহিন হাওলাদারকে (২৬) অপহরণ মামলায় গ্রেফতার করে পুলিশ। গতকাল রোববার ঢাকার তেজগাঁও এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও শাহিনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কিশোরীর বাবা সেলিম ফকিরের দায়ের করা অপহরণ মামলায় শাহিনকে গ্রেফতার দেখানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারা পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। গ্রেফতারকৃত শাহিন হাওলাদার (২৬) জামালপুর জেলার পিয়ারপুর উপজেলার গাগুরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। কিশোরী সাঞ্জু (১৫) বরিশাল নগরীর কেডিসি এলাকার সেলিম ফকিরের মেয়ে।
ওসি মিজান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নগরীর কেডিসি এলাকার বাসিন্দা সেলিম ফকিরের মেয়ে সাঞ্জু নিখোঁজ হয়। এ ঘটনায় সঞ্জুর বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। ঘটনার তিনমাস পরে রোববার ঢাকার তেজগাঁও থেকে সাঞ্জুকে উদ্ধার ও আসামি শাহিনকে গ্রেফতার করা হয়। তবে স্থানীয়রা জানিয়েছে, গ্রেফতারকৃত শাহিন ও সাঞ্জুর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই কারনে তারা পালিয়ে গিয়েছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT