3:43 pm , May 14, 2025
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় ৪ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইলুহারের ২ নং ওয়ার্ড থেকে মিজানুর রহমানের ছেলে একাধিক মামলার আসামী তাওহীদুল ইসলাম রুবেল(৩৭) কে গ্রেফতার করা হয়। রুবেল একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও গাজীপুরের বাসন থানায় ডাকাতির প্রস্ততি, ঢাকার উত্তরখান থানায় মাদক,ভালুকা মডেল থানায় চুরি মামলা সহ ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। একই রাতে উপজেলার সদর ইউনিয়নের মাছরং দরবেশ গেট এলাকার নিজ বাড়ি থেকে হারুন অর রশীদের স্ত্রী জি আর মামলার আসামী সাজেদা পারভীন(৪২)কে ও উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার থেকে জি আর মামলার আসামী রুহুল সরদার(৩৭)এবং একই বাড়ির আব্দুর রব(৪৬) কে গ্রেফতার করা হয়।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তফা গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।
