নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - ajkerparibartan.com
নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

3:02 pm , March 7, 2025

স্বরুপকাঠী প্রতিবেদক ॥ নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে থানা কম্পাউন্ডে আলোচনাসভার আয়োজন করা হয়। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারি পুলিশ সুপার সাবিহা মেহেবুবা। এএসআই সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাটিকেল বাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসলাম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান মানিক, সাইফুল ইসলাম উজ্জল, স্বরূপকাঠী পৌর জামায়াতের আমিন জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক তপু রায়হান, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা, ডিএসবির এসআই কে এম মজিবর রহমান প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT