সচিবের উপস্থিতিতে বরিশালের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা সচিবের উপস্থিতিতে বরিশালের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা - ajkerparibartan.com
সচিবের উপস্থিতিতে বরিশালের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

4:52 pm , February 2, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় নাগরিক সমাজের পক্ষ থেকে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অবহলার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ‘আমরা বরিশালবাসী’ ব্যনারে রোববার বিকেলে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় গণমাধ্যম কর্মী সহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উন্নয়ন বঞ্চনার বিষয় তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তারা বরিশাল-ফরিদপুর জাতীয় মহাসড়ক  ৬লেনে উন্নীত করা, ফারিদপুর-বরিশাল-পায়রা বন্দর, কুয়াকাটা রেল প্রকল্প বাস্তবায়ন ছাড়াও বরিশাল পর্যটন মোটেল নির্মান, ভোলার গ্যাস বরিশাল হয়ে জাতীয় গ্রীডে সংযুক্তকরণ, নিয়মিত জাতীয় পতাকাবাহী বিমান ফ্লাইট চালু, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, রাজধানীর সাথে নিয়মিত স্টিমার সার্ভিস চালু সহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল বৃদ্ধির দাবী জানান।
সভায় প্রধান অতিথি সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, উন্নয়ন ক্ষেত্রে বরিশাল অনেক পিছিয়ে আছে। এজন্য আমাদের অতীতের উদাসীনতা ও অবহেলা দায়ী। তিনি সকলকে যার যার অবস্থান থেকে বরিশালের উন্নয়নে কাজ করার আহবান জানান। একইসাথে তিনি বরিশালের উন্নয়নে তার তরফ থেকে  যা কিছু করণীয় সম্ভব তা করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় বরিশাল চেম্বার এর সভাপতি এবায়েদুল হক চাঁন সহ বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য প্রদান করেন। সভায় বরিশাল সিটি করপোরেশন থেকে প্লান অনুমোদন না করার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT