4:52 pm , February 1, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি । বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনো অব্যাহত থাকার কথা আলোচিত হচ্ছে। দেশে আজ ছিনতাই, খুন, ধর্ষণ, ঘুষ বেড়ে গেছে। দেশের কোথাও শান্তি নেই। গতকাল নগরীর টাউনহলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ এর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন,
আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি,টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না।
যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন বানিয়েছে। শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনীতি করে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে তাদের সংষ্কার করতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক জানাইকা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মির্জা আবু জাফর
সংগঠনের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইউনুস তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিম, জেলা শাখার সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, মহানগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফি, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান, নগর
জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আজিজুল হক,
এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ, নগর সহ-সভাপতি মাওলানা আইয়ুব আনসারী, জেলার সাধারণ সম্পাদক ডাক্তার মুহাম্মাদ মহিউদ্দিন, নগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রহিম, জেলা সংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ জাহিদুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক এমএম সাইফুল্লাহ আল মনির।
প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ২০২৫ – ২৬ সেশনের জন্য জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি হয়েছেন হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ, সহ-সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ শাকিল মাহমুদ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সুলাইমান। মহানগরের সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা রেজাউল করিম
সহ-সভাপতি মাওলানা আইয়ুব আনসারী সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।
