৬ মাসের মধ্যে সংষ্কার কাজ শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবী ৬ মাসের মধ্যে সংষ্কার কাজ শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবী - ajkerparibartan.com
৬ মাসের মধ্যে সংষ্কার কাজ শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবী

4:08 pm , January 25, 2025

জামায়াতে সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
ভোলা প্রতিবেদক ॥ আগামী ৬ মাসের মধ্যে সংষ্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবী জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় ভোলা সরকারি স্কুল মাঠে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। জেলা জামায়াত আমীর মুহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বের কর্মী সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রতিটি বিভাগ দুর্নীতিগ্রস্ত।  এত অল্প সময়ে সংষ্কার করা সম্ভব না। জনগনের সরকার যখন ক্ষমতায় আসবে তখন তারা এই সংষ্কার করবে। তবে নির্বাচনের সাথে জড়িত পুলিশ,ইলেক্ট্রোরাল সিস্টেম,জুডিশিয়ালী, সিভিল প্রশাসনসহ ৬/৭টি প্রতিষ্ঠানের সংষ্কার না করে কখনোই কোন নির্বাচন নিরপেক্ষ হবে না।
তিনি বলেন, কেউ কেউ অস্থির হয়ে বলছে সংষ্কার দরকার নাই। সংষ্কার হলো চলমান প্রক্রিয়া। সংষ্কার আর নির্বাচন একসাথে হবে। এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের মানুষ চায় নির্বাচন। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংষ্কার প্রয়োজন সেই সংষ্কার শেষ করুন। আমরা মনে করি আগামী ৬মাসের মধ্যে  সংষ্কার কমিশনের সংস্কারের প্রস্তাবগুলো বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করে কাজ শেষ করতে পারবেন। এরপর জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় নেতা ড.আ জ ম ওবায়েদুল্লাহ ও একেএম ফখরুদ্দিন খান রাযী। জেলা জামায়াত এর সেক্রেটারী হারুন অর রশিদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা ফজলুল করীমসহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে সকাল ৮টা থেকে কর্মী সম্মেলনকে কেন্দ্র করে জেলার প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। প্রায় ১৮বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হচ্ছে। তাই সম্মেলনকে ঘিরে ছিলো দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT