স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা - ajkerparibartan.com
স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

2:54 pm , January 13, 2025

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে স্বামীর সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী আত্মহত্যা করেছে। রোববার রাত ১১টার দিকে চরফ্যাসন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবের আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নুসরাত জাহান হাফসা (২৩)। সে ওই এলাকার নজরুল ইসলাম মামুনের স্ত্রী। এবং ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা মৃত সালাহউদ্দীনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ নুসরাত জাহানের সাথে ৪ বছর আগে মামুনের বিয়ে হয়। তার স্বামী ঢাকায় পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার পদে চাকরি করছেন। তাদের তিন বছরের এক সন্তান রয়েছে।  রোববার সন্ধ্যার পর স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
গৃহবধূর শ্বশুর সালাহউদ্দীন চরফ্যাসনের গার্মেন্টস ব্যবসায়ী। তিনি  রাত ১১ টার দিকে বাসায় ফিরে দেখেন পুত্রবধূর শয়নকক্ষের  দরজা-জানালা সব বন্ধ। পরে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের সহযোগীতায়  দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন-  নুসরাত জাহান সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে চরফ্যাসন থানা পুলিশকে খবর দিলে তারা এসে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT