শেবাচিমের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর শেবাচিমের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর - ajkerparibartan.com
শেবাচিমের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর

4:14 pm , November 25, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ জুলাই অভ্যুত্থানের পর ছাত্র আন্দোলনের ফসল ঘরে তুলেছেন শেবাচিম হাসপাতালের ছাত্ররা। তাদের দাবীর মুখে সেনাবাহিনীর অফিসারকে করা হলো হাসপাতালের পরিচালক। গতকাল ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর হাসপাতালের পরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহন করেছেন। হাসপাতালের ইতিহাসে সেনাবাহিনী থেকে তিনি দ্বিতীয় পরিচালক। এর আগে সেনাবাহিনী থেকে হাসপাতালের প্রথম পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছিলেন ডাঃ ফেরদৌস আলম শিবিব। যদিও দায়িত্ব পালন কালে হাসপাতালে বসেই মৃত্যু ঘটে তার।গত ৭ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর এসজিপি, এসইউপি, এমবিবিএস, এমফিল, এমপিএইচ, এমডিএম রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে ন্যস্ত করা হয়।
গতকাল যোগদানের পর হাসপাতালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের বর্তমান উপপরিচালক ডাঃ এস. এম. মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) ডাঃ মোঃ রেজওয়ানুর আলম ও সিনিয়র স্টোর অফিসার ডাঃ আবদুল মোনায়েমসহ সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং এমফিল এবং দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেন। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের আগে তিনি ঢাকা, বগুড়া ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আর্মড ফোর্সেস মেডিকেল স্টোর এবং ডিপোও কমান্ড করেন। তিনি ফিল্ড মেডিকেল ইউনিট এবং বিডিআর ও বিজিবিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT