নিউইয়র্ক বিএনপির সভাপতি সেলিম রেজাকে ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা নিউইয়র্ক বিএনপির সভাপতি সেলিম রেজাকে ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা - ajkerparibartan.com
নিউইয়র্ক বিএনপির সভাপতি সেলিম রেজাকে ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা

3:58 pm , November 24, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নিউইয়র্ক (দক্ষিণ) মহানগর বিএনপির সভাপতি সেলিম রেজা বরিশাল নগরীর দলীয় কার্যালয়ে আসলে তাকে ফুলের শুভেচ্ছা জানান বিএনপি জেলা দক্ষিণ ও মহানগরের নেতৃবৃন্দ।
রবিবার ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি বরিশাল নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে এসে পৌছান।
দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দীন পান্না, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, কোতোয়ালি বিএনপির যুগ্ম আহবায়ক মন্টু খান, বরিশাল সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবুসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে নিউইয়র্কে ব্যাপক অবদান রাখায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT