কাউখালীতে মা ইলিশ ধরার অপরাধে এক জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত কাউখালীতে মা ইলিশ ধরার অপরাধে এক জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত - ajkerparibartan.com
কাউখালীতে মা ইলিশ ধরার অপরাধে এক জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত

3:51 pm , October 30, 2024

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ ধরার অপরাধে এক জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ইলিশ মাছের প্রজনন মৌসুমে উপজেলার কঁচা নদীতে ৩০ অক্টোবর বুধবার বিকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালত।এ সময় অবৈধ প্রায় প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। বুধবার বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান উপজেলার বেকুটিয়া এলাকায় কঁচা নদীতে অভিযান পরিচালনা করার সময় বেকুটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মেহেদী হাসানকে (২৭) মা ইলিশ শিকারের অভিযোগ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, প্রজনন মৌসুমে কাউখালীতে অবৈধভাবে ইলিশ মাছ শিকারের অপরাধে এ পর্যন্ত পাঁচজন জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT