4:27 pm , June 28, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল শহরের সুপরিচিত মুখ জাহানুর মেডিসিন সাপ্লায়ারের সত্বাধিকারী মোঃ আজম আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। গতকাল ঢাকায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। আজ বাদ জোহর ব্রাউন কম্পাউন্ড মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
