4:35 pm , June 24, 2024
বানারীপাড়া প্রতিবেদক ॥ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সোমবার বিকালে টাউনহল সংলগ্ন বিএনপির দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নিজামুর রহমান নিজাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: কামরুল আহসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আল মামুন, মাইনুল ইসলাম রুবেল, শহীদুল ইসলাম সাজ্জাদ সহ জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ সময় বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
