4:15 pm , June 7, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ,মহিলা লীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করার মাধ্যমে দিবসটি পালন করেছে।
শুক্রবার বেলা ১১টায় নগরের সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন,সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। এরপর কৃষক লীগ,শ্রমিক লীগ,মহিলা লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবীর পক্ষে দেশব্যাপি তীব্র গণ আন্দোলনের সূচনা হয়।
এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি,ঢাকা ও নারায়নগঞ্জে তৎকালীন পুলিশ ও ইস্টবেঙ্গল রেজিমেন্ট (ইপিআরের) গুলিতে মনু মিয়া,শফিক ও সামসুল হক সহ ১১ জন শহীদ হন।
