3:49 pm , May 26, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ঘূর্নিঝড় রেমাল পরবর্তি পরিস্থিতি মোকাবেলায় বরিশাল সিটি কর্পোরেশন ১৫ টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সংযোগ সচল রাখতে দুইটি টিম, পানি সরবরাহ স্বাভাবিক রাখতে দুইটি, স্বাস্থ্য সেবায় দুইটি, পরিস্কার পরিচ্ছন্ন কাজের জন্য তিনটি ও জরুরী সেবার জন্য দুইটি টিম গঠন করা হয়েছে।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, জরুরী সেবার জন্য দুইটি এ্যাম্বুলেন্স রাখা হয়েছে। নগরীর কোথাও গাছপালা ভেঙ্গে সড়কে পড়লে দ্রুত সময়ের মধ্যে অপসারনের করতে বিদ্যুত বিভাগের দুইটি টিম কাজ করবে। নগরীতে স্থাপন করা ট্যাংকের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। নগরীর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এ জন্য সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত নির্দেশনা দিয়েছেন। এছাড়া নগরবাসীকে সতর্ক করতে সর্তকতামুলক বার্তা প্রচার করা হয়েছে।
