হাড়কাঁপা শীতে অসহায় নগরীর নিম্ন আয়ের মানুষ হাড়কাঁপা শীতে অসহায় নগরীর নিম্ন আয়ের মানুষ - ajkerparibartan.com
হাড়কাঁপা শীতে অসহায় নগরীর নিম্ন আয়ের মানুষ

3:57 pm , January 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ শীতে কাবু নগরবাসী। সবচেয়ে বেশি ভোগান্তিতে নি¤œ আয়ের মানুষরা। গত দুই দিনের শীতে তারা বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থা আরো দুইদিন থাকার সম্ভাবনার কথা জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। তাদের দেয়া তথ্যে শৈত্য প্রবাহের শংকাও রয়েছে। আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক বশির আহমেদ জানান, ৮ /১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু শৈত্য প্রবাহ বলে। ৬/৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারী ও ৬ ডিগ্রির হলে তীব্র শৈত্য প্রবাহ বলা হয়। বরিশালে এখনো শৈত্য প্রবাহ হয়নি। শীত অনুভূত হওয়ার বেশি কারণ হলো আকাশ মেঘলা ও উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। এখন শৈত্য প্রবাহ না থাকলেও আশংকা রয়েছে জানিয়েছেন তিনি।
বশির আহমেদ বলেন, শুক্রবার সকাল থেকে তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ২টার পর রোদের দেখা মেলে। তাই তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস হয়। কিন্তু সূর্য ডোবার সাথে সাথে আবারো শীতের প্রকোপ বাড়তে থাকে।
গত দুই দিনের শীতের প্রকোপের মধ্যে শুক্রবার ছুটির দিন থাকায় নগরীতে সাধারন মানুষের চলাচল তেমন ছিলো না। বেলা ১২টার দিকেও নগরীর প্রধান প্রধান সড়ক জনশূন্য দেখা গিয়েছে।
নগরীর ডিসি ঘাট পাইকারী কাঁচা বাজার এলাকার চায়ের দোকানী মো. সোলায়মান জানিয়েছেন, শুক্রবার বাজারে পাইকাররা তেমন আসেনি। তাই সবজি কম দামে বিক্রি হয়েছে। চায়ের দোকানেও তেমন কোন বেচা বিক্রি হয়নি।
রিকশাচালক জলিল বলেন, এমনিতে শীতে কাবু হয়ে আছি। তার পর রাস্তায় যাত্রী তেমন নেই। কোন আয় হয়নি। ভাড়া দিয়ে কিভাবে বাজার করবেন সেই চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ছিন্নমূল ও অসহায় মানুষরা আগুন জ্বালিয়ে  শীত থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকে। তাদেরই একজন বলেন, বিভিন্ন স্থান থেকে কাগজ কুড়িয়ে এনে আগুন জ্বালিয়েছি। খাইতেই কষ্ট হয়, শীতের কাপুড় কেনার টাকা পামু কই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT