4:30 pm , January 5, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের স্ত্রী লায়লা শামীম আরা এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা এবায়েদুল্লাহ জামে মসজিদে দোয়া মোনাজাতে কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমসহ উপস্থিত ছিলেন মহনগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ৯নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির লিংকু, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ এমরাজ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন এবায়েদুল্লাহ জামে মসজিদের খতিব নূরুর রহমান বেগ।
