নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের সভাপতি হলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের সভাপতি হলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান - ajkerparibartan.com
নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের সভাপতি হলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান

3:55 pm , November 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক গ্রুপের সভাপতি করা হয়েছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম দেওয়ানকে। রোববার (১২ নভেম্বর) বাস মালিক গ্রুপের সভাপতি আফতাবকে বাদ দিয়ে অসীম দেওয়ানকে সভাপতি করা হয়। সভাপতি পদে পরিবর্তনের সত্যতা নিশ্চিত করেছেন জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তিনি বলেন, আফতাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মালিকরা অনাস্থা দেন। পরে যুবলীগ নেতা অসীম দেওয়ানকে সভাপতি করা হয়।
রোববার মালিক সমিতির সভায় সভাপতি আফতাব হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানানো হয়। একই সভায় অসীম দেওয়ানকে সভাপতি মনোনীত করা হয়েছে। বিদায়ী সভাপতি আফতাব হোসেন মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি। সিটি নির্বাচনের প্রচার চলাকালে গত ২০ মে বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ গ্রুপকে হটিয়ে আফতাব হোসেন টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT