চরবাড়িয়া খাস জমি থেকে মাটি কাটার সময় বেকুসহ চালক আটক ॥ লাখ টাকা জরিমানা চরবাড়িয়া খাস জমি থেকে মাটি কাটার সময় বেকুসহ চালক আটক ॥ লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
চরবাড়িয়া খাস জমি থেকে মাটি কাটার সময় বেকুসহ চালক আটক ॥ লাখ টাকা জরিমানা

3:19 pm , November 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরবাড়িয়ার তালতলী বাজারের সরকারী খাস জমি থেকে মাটি কাটায় একটি বেকু চালকসহ আটক করেছে ভ্রাম্যমান আদালত। রোববার মাটিকাটার সময় তাদের আটক করা হয়। ভুমি অফিসের সহকারী আরিফুর রহমান জানিয়েছেন, স্থানীয় মাছ ব্যবসায়ী ফিরোজ মেম্বর, সুমন ও কালু সিকদার তালতলী ব্রিজের নিচে খাস জমি থেকে বেকু দিয়ে মাটি কাটে। খবর পেয়ে বেকুসহ চালক বাহাউদ্দিনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জারমানা করা হয়। সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মতিন বলেন ভেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে বাহাউদ্দিন নামের একজনকে আটক করা হয়। পরে তাকে টাকা জরিমানা করা হয়। বেকু চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজের জিম্মায় দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT