3:40 pm , November 11, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুর থেকে উদ্ধার করা ৩৪ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কচ্ছপটি উদ্ধারের পর রাতে নদীতে ছেড়ে দেয়া হয়েছে বলে বরিশালের উপকুলীয় বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান জানিয়েছেন। তিনি বলেন, বিরল প্রজাতির কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় নগরীর কাশিপুর বাজারে নিয়ে আসে অজ্ঞাতরা। খবর পেয়ে তারা গিয়ে কচ্ছপটি উদ্ধার করে রাতেই কীর্তনখোলা নদীতে ছেড়ে দিয়েছেন। কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা লোকজন তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোথা থেকে আনা হয়েছে জানতে পারেননি বলেন বন সংরক্ষক। কোন প্রজাতির না জানলে কচ্ছপটি বিরল প্রজাতির বলে জানিয়েছে বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান।
