ঝালকাঠিতে ২ কেজি মাদকসহ যুবক আটক ঝালকাঠিতে ২ কেজি মাদকসহ যুবক আটক - ajkerparibartan.com
ঝালকাঠিতে ২ কেজি মাদকসহ যুবক আটক

3:17 pm , November 10, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে ২ কেজি মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার এ অভিযান করে ডিবি পুলিশের একটি দল। আটককৃতরা হলো- ঝালকাঠির কিফাইত নগর এলাকার হোসেন আলী হাওলাদারের বাইজিদুর রহমান শিহাব (৩৪) ও একই এলাকার মৃতঃ ইউসুফ খানের ছেলে লিটন খান ওরফে লিটু (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে গাবখান ব্রীজের পূর্ব ঢালে অভিযান করে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT