বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসার মহাসম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসার মহাসম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসার মহাসম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত

4:06 pm , November 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র কুরআন বুঝে পড়া এবং কুরআনের অনুসরণে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে শেষ হলো দিনব্যাপী বিভাগীয় কওমী মাদ্রাসার মহাসম্মেলন ও তাফসিরুল কুরআন মাহফিল। ৮ নভেম্বর বুধবার এশার নামাজ শেষে বিশেষ মোনাজাত দিয়ে শেষ হয় বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ ও মাদ্রাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া এর আয়োজন। প্রধান গুরুত্বপূর্ণ দুই বক্তা মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এবং আল্লামা খলিল আহমেদ কাসেমী কুরাইশী অবরোধের কারণে উপস্থিত হতে না পারার দুঃখ প্রকাশ করে বক্তব্য রাখেন মুফতি রেজাউল করিম আবরার। বরিশালের ঈদগাহ ময়দানে দিনব্যাপী এই আয়োজনে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং ইসলামের আলোকে শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদ এর
আমন্ত্রিত উলামা মাশায়েখ মাওলানা ওবায়দুল্লাহ হামজা [দা.বা.], মাওলানা আব্দুল মতীন বিন হুসাইন (দা.বা.), মাওলানা মাহফুজুল হক দা.বা. মাওলানা আব্দুল হামিদ, মুফতী শাহ্ নূরুল আমিন, মাওলানা নূরুল হুদা ফয়েজী [দা.বা.], মুফতী নেয়ামতুল্লাহ ফরিদী [দা.বা.], মাওলানা সৈয়দ এসহাক মোহাম্মাদ আবুল খায়ের, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী [দা.বা). মাওলানা লুৎফর রহমান ফরায়েজী [দা.বা.]। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের প্রায় ২০০ কওমী মাদ্রাসা থেকে আগত হাজার হাজার শিক্ষার্থী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT