4:03 pm , November 6, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ফেইসবুকে মানহানিকর পোষ্ট দেওয়ায় বরিশালে সাইবার আইনে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে নালিশী মামলা হয়েছে। সোমবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে জমা দেয়ার জন্য বাকেরগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মো. মুজিবুর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপির প্যানেল চেয়ারম্যান।
বিবাদীরা হলো- বাকেরগঞ্জ পৌরসভা ৫নং ওয়ার্ডের চর রঙ্গশ্রী এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে মোনায়েম খান খোকন (৪০), দৈনিক জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হক আকন (৩৪) ও উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা মৃত মো. হেলাল খানের ছেলে খান মো. মেহেদি (৩৪)।
সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান নালিশীর বরাতে জানান, প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গত ২ নভেম্বর মোনায়েম খান ও সাংবাদিক জিয়াউল হক আকন তাদের ফেইসবুক আইডিতে আপত্তিকর পোষ্ট করে। সেই পোষ্টে আপত্তিকর মন্তব্য করে খান মো. মেহেদি।
বেঞ্চ সহকারী জানান, ইলেক্ট্রিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে ফেইসবুক আইডির মাধ্যমে মানহানিকর, আক্রমনাত্মক কুরুচিপূর্ন, অসত্য লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে বাদী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। এছাড়াও তার মানহানি হয়েছে বলে নালিশীতে উল্লেখ করে সাইবার আইনে ওই মামলা করেন
