3:52 pm , November 6, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় ধরা পড়েছে পুলিশের চাকুরিচ্যুত কনস্টেবল ও তার সহযোগি। সোমবার বাবুগঞ্জের রহমতপুর এলাকায় বাস থেকে তাদের আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় তাদের কাছে থাকা ১০টি প্যাকেট থেকে এক হাজার ৯৯০টি ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক বাদী হয়ে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা করেছেন। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে দপ্তরটি।
আটককৃতরা হলেন- বরিশাল জেলা পুলিশের চাকুরিচ্যুত কনষ্টেবল আসাদুজ্জামান আসাদ (৪০) ও সহযোগি মাসুম আকন (৪০)। আসাদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিঞার ছেলে। আসাদ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আসাদুজ্জামান এর আগেও মাদকসহ আটক হয়েছেন। সেই ঘটনায় করা মামলায় দ-িত হওয়ায় তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, কক্সবাজার থেকে ঢাকা হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে ইয়াবার চালানটি নিয়ে আসছিলেন তারা। এই দুইজন করোনাকালীন সময় থেকে মাদক ব্যবসা করছেন। আটককৃতদের মধ্যে মাসুম পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও ইয়াবাসহ আটক হয়েছেন তিনি। অন্যদিকে এক বছর আগে খালাতো ভাইয়ের সাথে মাদকসহ আটক হয়েছিলেন আসাদুজ্জামান। এই ঘটনায় পুলিশে চাকুরিচ্যুত হয়েছে আসাদুজ্জামান।
তিনি অঅরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রীজে তল্লাশী চৌকি স্থাপন করে। সকাল ১০টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসে অভিযান করেন তারা। ওই বাস থেকে পুলিশের মাস্ক পরিহিত একজনসহ দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশী করে একজনের কাছ থেকে এক হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
