3:57 pm , November 5, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ১৪ নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এর অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। সভায় বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, একজন সৎ দক্ষ সুশিক্ষিত পরিচ্ছন্ন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় দিয়ে গোটা দেশের জনগনের মাঝে আলাপে একটি পরিচয় তৈরী করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। আমি আশাবাদী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তাকেই দেবেন। একই সাথে বরিশালের উন্নয়নের স্বার্থে আমরা দুই ভাই মিলে নতুন বরিশাল গড়তে ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকবো।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আফজালুল করীম, অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড. কে বি এস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লস্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃ শহিদুল ইসলাম, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার।
সভায় আগামী ১৪ নভেম্বর দায়িত্ব গ্রহণের বিষয় বক্তব্য এবং আলোচনা করা হয়। বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ সহ সহোযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের বর্তমান, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যদ্যের অধিকাংশরা উপস্থিত ছিলেন।
