অবরোধের তৃতীয় দিনে বরিশালে বিক্ষোভ ॥ যানবানহন ভাংচুর অবরোধের তৃতীয় দিনে বরিশালে বিক্ষোভ ॥ যানবানহন ভাংচুর - ajkerparibartan.com
অবরোধের তৃতীয় দিনে বরিশালে বিক্ষোভ ॥ যানবানহন ভাংচুর

3:14 pm , November 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধ সফল করতে তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এছাড়া বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পিকেটিং করে একাধিক যাত্রীবাহী বাসের গ্লাস ভাংচুর করেছে তারা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর রুপাতলীস্থ শহীদ আব্দুর সেরনিয়াবাত ব্রিজের ঢালে পিকেটাররা অভ্যন্তরীণ রুটের যাত্রাবাহী কয়েকটি বাস ও ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাংচুর করে। এর পূর্বে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে অবরোধ সফল করার লক্ষে এক ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি ব্রিজের কাছে এসে বিক্ষোভ করে। এসময় তারা সড়কের ওপরে টায়ারে অগ্নিসংযোগ ঘটিয়ে বিক্ষোভ করেন।
এদিকে আকস্মিক মিছিল ও অবরোধের চেষ্টার বাইরে স্বাভাবিক দিন পার করছেন বরিশালবাসী। সকাল থেকে নগরের অভ্যন্তরে সকল ধরনের থ্রি হুইলার সহ যাত্রী গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিলো। কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী থেকে আভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের সব বাস চলাচল করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT