টায়ারে আগুন বিক্ষোভ মিছিলের মধ্যেই চলছে ভোলায় অবরোধ টায়ারে আগুন বিক্ষোভ মিছিলের মধ্যেই চলছে ভোলায় অবরোধ - ajkerparibartan.com
টায়ারে আগুন বিক্ষোভ মিছিলের মধ্যেই চলছে ভোলায় অবরোধ

4:27 pm , November 1, 2023

মো. আফজাল হোসেন, ভোলা ॥ টায়ারে আগুন জ্বালিয়ে এবং বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে ভোলায় বিএনপির দ্বিতীয় দিনের অবরোধের হয়েছে। অপরদিকে কঠোর অবস্থানে ছিলো আইনশৃংখলা বাহিনীরা সদস্যরা। বুধবার সকালে ভোলা শহরের প্রবেশ পথ খেযাঘাট রোডের চৌমহনী এলাকায় বিএনপির নেতাকর্মীরা রাস্তার উপর বসে অবরোধ করে। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়েবিক্ষোভ করে। এটি মুলত শহরের প্রবেশের একটি পথ। তবে এখানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া শহর এবং শহরের আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেছে অবরোধকারীরা। তবে বড় ধরনের কোন সহিংস ঘটনা নেই। এদিকে র‌্যাব ও পুলিশ রয়েছে বেশ সতর্ক অবস্থানে। যেখানেই অবরোধের খবর পাচ্ছে সেখানেই আইনশৃংখলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে অবস্থান নিচ্ছে। অবরোধের বিষয় ভোলা সদর মডেল থানার ওসি মো: শাহীন ফকির বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশসহ আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT