4:36 pm , October 31, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে বেড়েছে চোরের উপদ্রব। ব্রাউন কম্পাউন্ডের একটি বাসায় ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে দামী জিনিসপত্র নিয়ে গেছে চোর। অন্য এক বাসায় দিনে দুপুরেই গেট দিয়ে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে। ব্রাউন কম্পাউন্ডে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকা অফিসের বাড়ীর মালিক মরহুম নজরুল ইসলাম এর সহধর্মিণী নিলুফার ইয়াসমিন অভিযোগ জানান, তিনি চারতলার একটি ফ্লাটে ছোটবোন ও ভাগ্নিদের নিয়ে বসবাস করেন। সোমবার শেষরাতে তাদের রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙ্গে চোর ভিতরে ঘরে প্রবেশ করে। চোর একটি স্যামসাং ফোন সহ বেশকিছু দামী জিনিসপত্র নিয়ে গেছে। তাদের ঘরে লোকসংখ্যা কম এবং পুরুষ না থাকায় তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং বিকেলে পুলিশ এসে সবকিছু দেখে গেছেন বলে জানান নিলুফার ইয়াসমিন।
এদিকে একই সড়কে নির্মাণাধীন বাড়িতে বিকেল চারটায় প্রবেশ করে এক চোর। সে নির্মাণ সামগ্রী, লোহার রড, পাইপ ও যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে পুনরায় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে। পুলিশ এসে চোরকে আটক করে থানায় নিয়ে গেছে।
