সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশালে মানববন্ধন সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশালে মানববন্ধন - ajkerparibartan.com
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশালে মানববন্ধন

4:11 pm , October 30, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
সোমবার বেলা ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জি। বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এ্যাসোসিয়েশন (এনডিবিএ)’র যুগ্ম সম্পাদক আযাদ আলাউদ্দিন, সাংবাদিক কাওসার হোসেন রানা, অপূর্ব অপু, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলার সাধারণ সম্পাদক আরিফুর রহমান, নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সাগর প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বার বার আমাদের ওপর হামলার ঘটনা ঘটছে। তবে কোন ঘটনারই দৃষ্টান্তমূলক বিচার পাইনা। বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সাংবাদিক হতাহত হওয়ার ঘটনায় শোক, উদ্বেগ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, আমরা চাই ঢাকায় সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলায় ১ জন নিহত ও ২৭ জন আহতের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। যার মাধ্যমে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলার আগে অপরাধীরা চিন্তা করে। মানববন্ধন সমাবেশের সঞ্চালনা করেন সাংবাদিক বেলায়েত হোসেন বাবলু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT