3:52 pm , October 29, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ মাদক বিক্রেতার ৭ বছর কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদ- দেয়া হয়েছে। রোববার বরিশালের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আশরাফউদ্দিন এ রায় দেন। রায় ঘোষনার সময় দ-িত মাদক বিক্রেতা পলাতক ছিলো। দ-িত মাদক বিক্রেতা হলো- রিপন প্যাদা (৪৩)। সে পটুয়াখালীর দুমকি উপজেলার কার্তিকপাশ গ্রামের আলাউদ্দিন প্যাদার ছেলে। আদালত সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান করেন। এ সময় ১০ কেজি গাঁজাসহ রিপনকে আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই মো. ওবায়দুল্লাহ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় রিপনকে আসামী করে মামলা করে। একই বছরের ৬ নভেম্বর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রিপনকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়। বিচারক ৬ জনের স্বাক্ষ্য নিয়ে রায় ঘোষনা করেছেন।
