3:50 pm , October 29, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্্েরাপলিটন পুলিশের (বিএমপি) দুই জন উপ পুলিশ কমিশনা কে বদলী করা হয়েছে। এরা হলেন : বরিশাল মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন বিভাগের দায়িত্বে থাকা খান মুহাম্মদ আবু নাসের এবং উপ পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের। এদের মধ্যে খান মুহাম্মদ আবু নাসের কে ঝিনাইদহের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং বি এম আশরাফ উল্যাহ তাহের কে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসাবে বদলী করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুব রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বদলী আদেশ প্রদান করা হয়।
