3:36 pm , October 27, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ১৫ দিনে ৫৩১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে কারাদ- দেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন। এ সময়ে পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিমের নির্দেশে ৯ লাখ ২৮ হাজার ১ শত টাকা জরিমানা আদায় করা হয়।
বিভাগীয় মৎস অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১৫ দিনের অভিযানে মামলা করা হয়েছে ৫১৯টি। সবচেয়ে বেশি জেলের কারাদ- দেয়া হয়েছে বরিশাল জেলায়। এ জেলার ৩৭৪ জেলেকে কারাদ- দেয়া হয়েছে। এরপরে ভোলা জেলায় ৯৯, পটুয়াখালী জেলায় ৫১, ঝালকাঠিতে ৬ ও বরগুনা জেলায় ১ জেলেকে কারাদ- দেয়া হয়েছে। পিরোজপুর জেলায় এখন পর্যন্ত কোন জেলেকে কারাদ- দেয়া হয়নি।
গত ১৫ দিনের অভিযানে ১১ হাজার ৩২৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৫ কোটি ৬৮ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ২৮ লাখ ৫৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ২ লাখ ৮৮ হাজার টাকা।গত ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৭৪৮ টি অভিযান চালানো হয়েছে এবং ৬৭৮ টি ভ্রাম্যমান আদালত করা হয়েছে। বরিশাল বিভাগের ১৯৮ বার বিভিন্ন মৎস অবতরণ কেন্দ্র, ২ হাজার ৮৮৯ বার বিভিন্ন মাছঘাট, ৪ হাজার ৯৮৫ বার বিভিন্ন আড়ৎ ও ৩ হাজার ১৫৯ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকুলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থল সহ সারা দেশে ইলিশ আহরন, পরিবহন ও বিপনন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।##
