বরিশাল-২ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ওয়ার্মআপ বরিশাল-২ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ওয়ার্মআপ - ajkerparibartan.com
বরিশাল-২ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ওয়ার্মআপ

3:57 pm , October 26, 2023

সাইদুল ইসলাম, বানারীপাড়া ॥ সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সম্ভাব্য নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রাথীরা পুজামন্ডপ পরিদর্শনের সুবাদে কৌশলে নির্বাচনী ওয়ার্মআপ সেরে নিয়েছেন। শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা, বানারীপাড়া উপজেলা পরিষদের টানা তিন বারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, শেরে বাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য দুই উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে ভক্ত,অনুরাগী ও পূজারীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। বহর নিয়ে পৃথকভাবে পরিদর্শনে গেলেও এসময় সকল নেতৃবৃন্দ তাদের প্রায় একই বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাকে আবার ও প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।এ সময় তারা দল থেকে যাকেই নৌকার টিকিট দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন। দুই উপজেলার পূজা মন্দিরগুলোতে এসব জনপ্রিয় নেতাদের কাছে পেয়ে সনাতন ধর্মালম্বীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উচ্ছ্বাসিত হয়ে ওঠেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT