সাংবাদিকদের বিরুদ্ধে জিডি, হিজলায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন সাংবাদিকদের বিরুদ্ধে জিডি, হিজলায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন - ajkerparibartan.com
সাংবাদিকদের বিরুদ্ধে জিডি, হিজলায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

3:33 pm , October 25, 2023

হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ কর্মীরা সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নামে থানায় জিডি করেছেন। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন হিজলায় কর্মরত সাংবাদিকরা।
বুধবার বেলা ১১ টায় উপজেলা চত্বর মাঠে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে সংবাদকর্মীরা বলেন, মৎস্য কর্মকর্তা গত দুই বছরে যে  দুর্নীতি করছে তা বলতে ঘন্টা খানেক সময় লাগবে। বিভিন্ন সময় এই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তার পরেও তিনি তার দুর্নীতি থেকে বিরত থাকেনি। এই কর্মকর্তার বিরুদ্ধে যদি আগামী এক সপ্তাহের মধ্যে উর্ধ্বতন  কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ  না করে তাহলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন সংবাদকর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT