মুলাদীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত মুলাদীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত - ajkerparibartan.com
মুলাদীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

3:51 pm , October 24, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে অটোরিকশার ধাক্কায় মুজাম্মেল রাড়ি নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মীরগঞ্জ ফেরিঘাটে পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুজাম্মেল রাড়ি (৬২) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মজিদ রাড়ির ছেলে। তিনি বাড়ি থেকে মুলাদী উপজেলার চরকমিশনার গ্রামের আত্মীয় শাহ আলম বেপারীর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। মীরগঞ্জ খেয়াপার হয়ে পুলিশ বক্সের সামনে পৌঁছলে অটোরিকশা ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী হাসপাতালে পরে পুলিশের তত্ত্বাবধানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতিতে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT